শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কবিতা

“স্বপ্নভাঙ্গা ডায়েরী”

 

সুমন হোসেন শাওন

হঠাৎ করে এ হৃদয়ে চলে এলে তুমি,
গোলাপের মত সুগন্ধ ছড়িয়ে
রাঙ্গিয়ে দিলে আমার জীবন।

আমার জীবনে তুমি এলে যেদিন।
সেদিন থেকে একটি করে গোলাপ ডায়েরীতে গেঁথে রাখতাম প্রতিদিন।

তোমাকে পেয়ে, হাজারো স্বপ্ন নিয়ে শুরু করে ছিলাম নতুন জীবন যাপন।
প্রতিটি মুহূর্তে ভাবতাম তোমাকেই আপন।

আমি ছিলাম তোমার ভালবাসায় অন্ধ।
হঠাৎ সুগন্ধ ছড়ানো করে দিলে বন্ধ ।

পাপড়ির মত করে ঝরে গেলে তুমি।
ডায়েরীতে গেঁথে রাখা শুকনো গোলাপ আজ চোখের জলে ভেজাই আমি।