বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে কবি জীবনানন্দ দাশের ৬৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক  বাংলা সাহিত্যের সর্বাধুনিক ও শুদ্ধতম কবি জীবনানন্দ দাশের ৬৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কবি জীবনানন্দ দাশের বাড়িতে প্রতিষ্ঠিত জীবনানন্দ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় কবিতা পরিষদ, প্রগতি লেখক সংঘ বরিশাল এবং উত্তরণ সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে কবির মৃত্যুবার্ষিকী পালন করে। এতে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক পার্থ সারথি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহা উদ্দিন গোলাপ, কবি ও গবেষক নজমুল হোসেন আকাশ, প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, সাধারণ সম্পাদক শোভন কর্মকার কৃষ্ণ, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জোবায়ের হোসেন শাহেদ, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ প্রমুখ।