রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দেশে নতুন ৮ শতাধিক পর্যটন স্থান চিহ্নিত

ডেক্সরিপোর্ট  দেশের আট বিভাগে নতুন ৮ শতাধিক পর্যটন স্থান চিহ্নিত করেছে পর্যটন কর্পোরেশন।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংসদীয় কমিটি বলেছে, কীভাবে এসব এলাকাগুলোকে পর্যটন এলাকা হিসেবে তালিকভুক্ত করা যায়, তা দেখতে হবে। এসব স্থানকে কীভাবে পর্যটনের জন্য আকর্ষণীয় করা যায়, এ জন্য কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নিতে হবে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জানানো হয় গত ৩১ মে বিমানের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন, সামাজিক দূরত্ব বজায় ও দাপ্তরিক চাহিদা বিবেচনায় ন্যূনতম কর্মীর মাধ্যমে বিমানের অপারেশনাল কাজ সীমিত আকারে চালু করা হয়। এখন ফ্লাইট সংখ্যা ক্রমে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে অধিক জনবলের প্রয়োজন হচ্ছে। সে ক্ষেত্রেও কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন, শারীরিক দূরত্ব রক্ষা করে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

বৈঠকে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে আগামী বৈঠকে আরও আলোচনা হবে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আশেক উল্লাহ, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।

সংসদীয় কমিটি এর আগের বৈঠকে নতুন নতুন পর্যটন স্থান চিহ্নিত করা এবং এগুলো আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল।

বৈঠকে পর্যটন করপোরেশন জানায়, তারা আট শতাধিক স্পট চিহ্নিত করেছে।