বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:২৯
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বয়সসীমায় ছাড় পাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা

ডেস্ক রিপোর্ট  করোনাকালে লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নিতে না পারায় গত বছরের মতো এবারও সরকারি চাকরির আবেদনে বয়সের ক্ষেত্রে ছাড় দেবে সরকার। পরিস্থিতি স্বাভবিক হলে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

মঙ্গলবার (৪ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘করোনার কারণে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ক্ষতি পুষিয়ে দিতে আমরা চেষ্টা করব। বয়সের ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয়, সে পদক্ষেপ আমরা নেবো।’

ফরহাদ হোসেন বলেন, ‘যে সময়টা তাদের লস হয়েছে, যে সময়ে বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, আগের সময় ধরেই পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সে সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে।’

গত বছর করোনা মাহামারিতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। ওই বছর ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে লকডাউন চলছে। চলবে ১৬ মে পর্যন্ত। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।