বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে করোনার টিকাদান কার্যক্রম শুরু

শামীম আহমেদ  বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ (১৫) নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের বরিশাল ক্লাব অমৃতলাল দে মিলনায়তনে টিকাদান কেন্দ্রে মহানগরীর এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় বরিশাল স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেয়র জানান. আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য আজ থেকে বরিশালে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে বরিশাল জেলার মোট ৪৬ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

উদ্ধোধনের পরপরই সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ কেন্দ্রে নিজে ঘুড়ে ঘুড়ে শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দিয়ে টিকা কার্যক্রমের তদারকি করেন।

আজ প্রথম দিন ১ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন ফরম দেখিয়ে টিকার ফরম পূরন করে তাৎক্ষনিক টিকা গ্রহন করছে। টিকা নেয়ার পর সবাই সুস্থ্য আছেন বল মন্তব্য করেন শিক্ষার্থীরা।