মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালের আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ

শামীম আহমেদ  বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকার এক জেলে নিখোঁজ রয়েছে।এঘটনায় আরো একজন কে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৩ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায়।

নিখোঁজ জেলে ওই এলাকার ইসমাইল খানের ছেলে মাসুম খান(৩০)। আহত হয়েছেন দেলোয়ার হোসেন (২৫)। আজ সকাল ৯টা থেকে নিখোঁজের উদ্ধার কাজে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় রাতে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যায় জেলে মাসুম খান ও দেলোয়ার হোসেন। তারা নদীতে জাল ফেলে নৌকা নোঙ্গর করে ঘুমিয়েছিলো। রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী ৩-৪ টি লঞ্চ আড়িয়াল খাঁ নদী থেকে যায়। ওই সময় যে কোন একটি লঞ্চের ধাক্কায় নৌকাসহ ডুবে যায় তারা। তবে নির্দিষ্ট কোন লঞ্চের নাম বলতে পারেনি কেউ।

বরিশাল নদী ফায়ার সার্ভিস স্টেশন এর স্টেশন অফিসার মোঃ খোরশেদ আলম জানায়,বৈঠার সাথে বাঁধা জেলে নৌকাটি রাতের যেকোনো সময় নদীর মধ্যে চলে আসে। এসময় পয়সারহাটগামী লঞ্চের ধাক্কায় জেলে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ জেলে মাসুম খান কে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন।