রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:১৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্করিপোর্ট  বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) চাকরি নয়, সেবা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ /নারী) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি ২০২২ প্রকাশিত হয়।

আপনি কি সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহনে সক্ষম,তাহলে আপনাকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ।

আপনি যদি নির্ধারিত যোগ্যতা সম্পন্ন হন এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক (পুরুষ ও নারী) হন, তাহলে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন আহব্বান করা হচ্ছে। অনলাইনে আবেদন শুরু ০১ ফেব্রুয়ারি ২০২২ এবং শেষ ২৮ ফেব্রয়ারি ২০২২

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দূর্নীতিমুক্ত। শুধুমাত্র সৎ, সাহসী ও মেধাবী প্রার্থীদেরকে নিয়োগ দেয়া হবে। যে সকল প্রার্থী শারিরীক পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় ভাল করবে তারাই নিয়োগযোগ্য বলে বিবেচিত হবে।

আসন্ন নিয়োগ পরীক্ষায় কুষ্টিয়া জেলায় ৪৬ জন পুরুষ প্রার্থী এবং ০৮ জন নারী প্রার্থীসহ সর্বমোট-৫৪ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থী আর্থিক লেনদেনে জড়িত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তার নিয়োগ বাতিল করা হবে এবং কোনো প্রার্থী অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। কুষ্টিয়া জেলায় নিয়োগ সংক্রান্ত সকল প্রকার প্রতারক চক্রকে গ্রেফতারের জন্য ইন্টেলিজেন্স সংগ্রহ পূর্বক কুষ্টিয়া জেলার ডিবি সহ সকল পুলিশ ইউনিট সদা প্রস্তুত থাকবে।

কুষ্টিয়া জেলায় যে সকল প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবেন। বিধায় নিয়োগ প্রত্যাশী প্রার্থী এবং প্রার্থীর পরিবার’কে কোন প্রকার দালাল চক্রের খপ্পরে না পড়ে এবং কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের তারিখ ও সময় আগামী ২০-২২ মার্চ, ২০২২, সকাল ০৮.০০ টা হতে যথাক্রমে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test অনুষ্ঠিত হবে।

২৯ মার্চ, ২০২২ সকাল ১০.০০ ঘটিকায় লিখিত পরীক্ষা এবং ০৯ এপ্রিল, ২০২২ মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের অনলাইনে নির্ভুলভাবে আবেদন, Physical Endurance Test ও অন্যান্য সকল পরীক্ষার জন্য ভালভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হচ্ছে।