শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৮
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

বিএমপি পুলিশের বিশেষ অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

ডেক্সরিপোর্ট:বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র পৃথক অভিযানে মা-ছেলেসহ ৯ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন ৩টি মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ৩টি মাদক মামলায় পৃথক তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অপরদিকে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরন মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। আাটককৃতরা হলেন-গোরস্থান রোডের ভাড়াটিয়া বাসিন্দা মাদক ব্যবসায়ী আসমা আক্তার ও তার সহযোগী নগরীর রিফিউজি (খালেদাবাদ) কলোনির বাসিন্দা সুমন মৃধা। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ এক লাখ টাকা জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কোতয়ালী মডেল থানার ওসি নরুল ইসলাম ও তদন্ত ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই সমিরন মন্ডল, এএসআই শরিফ, এএসআই সুমন, এএসআই বিধান ও এএসআই আসাদ।
অপরদিকে পৃথক তিন অভিযানে কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর বাংলা বজার এলাকার মাদক ব্যবসায়ী মাইদুল ইসলাম রিফাতকে ৫৮ পিস ইয়াবাসহ আটক করে। এছাড়াও এক বোতল কেরু মদসহ মোঃ খোকন মৃধাকে আটক করে। পাশাপাশি ৩টি মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ৩টি মাদক মামলায় পৃথক তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী বিলকিছকে ঢাকা থেকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এ বিষয়টি সংবাদ সম্মেলনের মধ্যমে সাংবাদিকদের জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। এসময় তিনি বলেন কোতয়ালী মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে আটক করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের অবৈধ বাজার মূল্য ১২ লাখ ৮১ হাজার ৫শ টাকা। মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আটককৃত মাদক ব্যবসায়ীদের সহযোগী পলাতক মাদক ব্যবসায়ী শিল্পি, কমলা, সোহেল ওরফে খাজা সোহেল ও বাবুর বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে।

এছাড়া শুক্রবার দিনগত রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পুলিশের এসআই মো দেলোয়ার হোসেনের নেতৃত্বে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব দিনার ছোনের মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার বাসিন্দা হারুন হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম (৪০) ও তাদের ছেলে সোহাগ হাওলাদারকে (২২) ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়াও ডিবির এসআই মো মহিউদ্দিনের নেতৃত্বে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি কলোনি এলাকায় অপর এক অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালি এলাকার মোঃ হিরু মোল্লার ছেলে মিজানুর রহমানকে (২০) ২শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ডিবির এসআই ফিরোজ আলম মুন্সির নেতৃত্বে নগরের কাউনিয়া বাঁশের হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে তিন পিস ইয়াবাসহ একই এলাকার মোঃ রুস্তুম আলী হাওলাদারের ছেলে মোঃ মাসুদ হাওলাদারকে (২৫) আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।