সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইউক্রেনে আসছে আরও অস্ত্র ও অন্যান্য সহায়তা

অনলাইন ডেস্ক  ইউক্রেনে আরও অস্ত্র ও অন্যান্য সহায়তা আসছে। জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক শেষে এমন কথা জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

এ ব্যাপারে টুইটে কুলেবা লিখেছেন, আরও অস্ত্র ও অন্যান্য সহায়তা ইউক্রেনের পথে আছে

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইউক্রেনের খাদ্য শস্য যেন এশিয়া ও ইউরোপে পৌঁছায় সে বিষয়টি নিশ্চিত করতেও কাজ করছেন তারা।

এ ব্যাপারে টুইটে কুলেবা লিখেছেন, আমরা একসঙ্গে কাছ থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, যেন ইউক্রেনের খাদ্য শস্য আফ্রিকা ও এশিয়ার ভোক্তাদের কাছে পৌঁছায়।

ইউক্রেনকে অস্ত্র ও বিভিন্ন সহায়তা প্রদান করায় যুক্তরাষ্ট্র ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনকে ধন্যবাদ জানান কুলেবা।

এদিকে রাশিয়া ইউক্রেন প্রথম হামলা করে ২৪ ফেব্রুয়ারি। এর শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয়দের হালকা অস্ত্র দিলেও এখন পাঠাচ্ছে ভারী অস্ত্র।

যদিও রাশিয়া অস্ত্র পাঠানোর ব্যাপারে কঠোর হুশিয়ারি দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়ার হুমকি-ধামকিকে আমলে নিচ্ছে না।