মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

মানহীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্করিপোর্ট  মানহীন হাসপাতালের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের হুশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী এ হুশিয়ারি দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে যাতে ঠিকমতো চিকিৎসক ও যন্ত্রপাতি থাকে, সেদিকে কঠোর নজর দিচ্ছে সরকার। ইতোমধ্যে অভিযান চলছে। আমরা কাউকে হেনস্তা করতে চাইছি না।

তিনি বলেন, চলমান করোনা মহামারি মোকাবিলায় দেশের প্রায় ১১ হাজার ডায়াগনস্টিক কাজ করেছে। তবে সম্প্রতি অনেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। যারা ভালো করবে, আমরা তাদের সহযোগিতা করব। একই সঙ্গে যারা যারা অন্যায় করবে, মানুষের সঙ্গে প্রতারণা করবে, তাদের সঙ্গে আমরা নেই। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণ ও ভ্যাকসিনেশনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষকে টিকা দেওয়া গেছে। করোনার সময়ে অসংক্রামক রোগ নিয়ে কাজ করতে পারিনি, এখন করা হচ্ছে।

আগামী ৪ জুন থেকে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।