সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সৌদি অর্থায়নে পাঁচ বিভাগীয় হাসপাতালে বার্ন ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্করিপোর্ট  সৌদি আরবের অর্থায়নে দেশের পাঁচটি বিভাগীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বার্ন ইউনিট স্থাপন করা হবে। প্রকল্পটি ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পটি গত বছরের ৭ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়।

এ ছাড়া চীন সরকারের অর্থায়নে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট চালু করা হবে। পাশাপাশি চতুর্থ সেক্টর কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় একটি ও খুলনা জেলায় একটি বার্ন ইউনিট স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এম আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যেকোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসকদের কাছে নেওয়া হলে, জরুরি চিকিৎসা সেবা দিতে রাজি না হওয়ার কোনও সুযোগ নেই। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতর থেকে সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কঠোর নির্দেশনামূলক পত্র দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতর থেকে নিয়মিত তদারকি করা হয়ে থাকে।

বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজের প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, মাদকসেবীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ভবিষ্যতে পর্যায়ক্রমে সব জেলায় সরকারি হাসপাতালগুলোতে পৃথক ইউনিট চালু করার উদ্যোগ নেওয়া হবে।