বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৩৯
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

দেশের বাজারে স্বর্ণের দাম কমল

ডেস্করিপোর্ট  দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে।এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এখন ৭৭ হাজার ২১৬ টাকা। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।

রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৮ জুলাই থেকে কার্যকর হবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা, যা রোববার পর্যন্ত বিক্রি হয় ৭৮ হাজার ৩৮২ টাকায়।

২১ ক্যারেটের ৭৩ হাজার ৮১৬ টাকা, যা আজ পর্যন্ত বিক্রি হয় ৭৪ হাজার ৮৮৩ টাকায়।

আর ১৮ ক্যারেটের ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে এখন বিক্রি হবে ৬৩ হাজার ১১৯ টাকায়, যা রোববার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৬৪ হাজার ১৫২ টাকায়।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৮ টাকা কমিয়ে ৫২ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে, আজ ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।