শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৫
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

দেশের সব হাসপাতাল-ক্লিনিকের সাইনবোর্ডে থাকতে হবে লাইসেন্স নম্বর

ডেস্করিপোর্ট  দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের সাইনবোর্ডে তাদের লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র বন্ধে অভিযানের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের এ নির্দেশনা এল। রোগী সেবা নিশ্চিত এবং অনিয়ম বন্ধে এই নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) বেলাল হোসেনের স্বাক্ষরে পাঠানো এক আদেশে এসব কথা বলা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে। প্রয়োজনে কিউআর কোডসহ সেটি ডিসপ্লে করতে হবে। নয়ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গত ২৯ আগস্ট থেকে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ৩১ অগাস্ট পর্যন্ত তিনদিনে সারাদেশে ৭০০ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, জরিমানা আদায় করা হয়েছে ১১ লাখ ৫ হাজার টাকা।