সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মিরপুর সার্কেল এএসপি আজমল হোসেন এর পদোন্নতি উপলক্ষে র‍্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  মিরপুর সার্কেল এএসপি আজমল হোসেন এর পদোন্নতি উপলক্ষে র‍্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর ২০২২) দুপুর ১ টায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে এক র‍্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি এবং মিরপুর সার্কেল এএসপি মোঃ আজমল হোসেনের সহধর্মিনী আসমা আক্তার খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত অফিসারকে অতিরিক্ত পুলিশ সুপার পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে অলংকৃত করেন।

এর আগে গত ১৬ই অক্টোবর ২০২২ তারিখে উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরে বিসিএস পুলিশ ক্যাডারের ৬৯ জন সহকারী পুলিশ সুপারদের সিনিয়র স্কেলে প্রমোশন হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারের র‍্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে উপস্থিত সকল অফিসারদের সামনে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, মিরপুর সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় মোঃ আজমল হোসেন অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা ও বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালন করে গেছেন; ফলশ্রুতিতে কুষ্টিয়া জেলার আইন শৃঙ্খলা উন্নয়নে সহায়তা হয়েছে। পদোন্নতির এই শুভক্ষণে জেলা পুলিশ কুষ্টিয়া ও পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের ব্যক্তিগত পক্ষ থেকে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর সুস্বাস্থ্য কামনা, চাকরি জীবনে সফলতা ও পরিবারের মঙ্গল কামনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রির্জাভ অফিস, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই কুষ্টিয়া সহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ অফিসার বৃন্দ।