সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইউক্রেনকে ৪০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র কামান গোলাবারুদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে আরও ৪০ কোটি ডলার মূল্যের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার পেন্টাগন এমন ঘোষণা দিয়েছে।

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং নতুন সহায়তার বিষয়ে বলেন, ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর নির্মম ও নৃশংস হামলা চালাচ্ছে রাশিয়া। এ হামলা ঠেকাতে কিয়েভের জন্য আরও বিমান প্রতিরক্ষাব্যবস্থা দেওয়া গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র ঘোষিত প্যাকেজে রয়েছে চারটি স্বল্পপাল্লার, অতিগতির অ্যাভেঞ্জার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে। এ ছাড়া এইচএডব্লিউকে ক্ষেপণাস্ত্র রয়েছে, যা স্পেন সরবরাহ করতে সম্মত হয়েছে। এ প্যাকেজের আওতায় কামান, মর্টার এবং প্রচুর গোলাবারুদ ইউক্রেনকে দেওয়া হচ্ছে।

এই সহায়তার আশ্বাসে খুশি ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।