সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১০
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

আপিল বিভাগে প্রবেশে লাগবে ডিজিটাল পাশ

ডেস্করিপোর্ট  সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণে আগ্রহী ব্যক্তি, বিচারপ্রার্থীদের জন্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল পাশ সংগ্রহ করতে হবে।

বুধবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রবেশ পাশ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আপিল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচারপ্রার্থী ব্যবহার বিধি অনুসরণ করে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপিল বিভাগের ডিজিটাল প্রবেশ পাশ সংগ্রহ করতে পারবেন।

এতে আরও বলা হয়, ওই প্রবেশ পাশ (ডিজিটাল অথবা প্রিন্ট কপি) ব্যবহার করে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাশ দেখানো ছাড়া প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।