বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

স্বপ্নের বাড়িটিও বিক্রি করছেন ফুটবলার রোনাল্ডো

অনলাইন ডেস্ক  ৩৮ বছর বয়সি এ ফুটবলার ২০২৫ সাল পর্যন্ত সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করেন। ২০২৩ সালের জানুয়ারি শুরু থেকেই ক্লাবটির হয়ে নতুন যাত্রা শুরু করেছেন তিনি।

কাতার বিশ্বকাপ শুরুর আগে বহুল আলোচিত-সমালোচিত এক সাক্ষাৎকারে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ ও কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেন রোনাল্ডো। এর কয়েক দিনের মধ্যে দুপক্ষের সমঝোতায় তার সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।

ইউনাইটেড ছাড়ার পর প্রায় দেড় মাস ক্লাবহীন ছিলেন রোনাল্ডো। তার পরই যোগ দেন এশিয়ান ক্লাবটিতে। রিয়াদের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানসহ সপরিবারে বসবাস শুরু করেন তিনি।

এতে ইংল্যান্ডের অ্যাল্ডারলি এডজে অবস্থিত তার চেশায়ার ম্যানশন বিক্রি করে দিতে চাইছেন। রোনাল্ডোর বয়স এখন ৩৮ বছর, ক্যারিয়ারের শেষ প্রান্তে। আবার কোনো ইংলিশ ক্লাবে ফেরার সম্ভাবনা নেই তার। তাই বিক্রি করে দিতে চাইছেন বাড়িটি। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫.৫ মিলিয়ন পাউন্ড (৬.১ মিলিয়ন ডলারের বেশি)।

রোনাল্ডোর ওই প্রাসাদে রয়েছে সাতটি বেডরুম, ছয়টি বাথরুম, একটি উচ্চপ্রযুক্তির জিমনেশিয়াম, বড় সুইমিংপুল, জ্যাকুজি, বিশাল কিচেন ও একটি সিনেমা রুম। এ ছাড়া টেনিস কোর্ট ও বিশাল পার্কিং ব্যবস্থা রয়েছে।