সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় জানাজায় অংশ নিতে এসে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ডেস্করিপোর্ট  ভোলায় যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা তাদের এক স্বজনের জানাজায় অংশ নিতে এসেছিলেন।

এ ছাড়া ট্রাক-ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৌদ্ধেরপুল ও ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির মিঞা ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বৌদ্ধেরপুল এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা মো. মনির শরীফ (২৮) ও মো. আজগর আলী (৫৫) নামে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অন্যদিকে সকালে ভোলার সদর উপজেলার পরানগঞ্জ বাজারসংলগ্ন বিশ্বরোড এলাকায় একটি ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মো. আরিফ হোসেন (২৫) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন।

নিহত আরিফ সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের মো. আলীর ছেলে।

ভোলা মডেল থানার ওসি মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।