বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:২২
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

প্রকাশ্যে জড়িয়ে ধরে চিত্রনায়িকাকে চুমু খেলেন ভক্ত!

বিনোদন ডেস্ক  অটোগ্রাফ দেওয়া ছাড়াও সাধ্যমতো ভক্তদের আবদার পূরণ করার চেষ্টা করেন সব অভিনয়শিল্পীরাই। কখনও আবার তা পূরণ করে আলোচিত-সমালোচিতও হন অনেকে। তবে এবার সরল মনে ভক্তের সঙ্গে কথা বলেতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। প্রকাশ্যে জড়িয়ে ধরে চিত্রনায়িকাকে চুমু খেলেন ভক্ত!

অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং করতে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এই অভিনয় শিল্পীকে।

সোমবার (২২ মে) ঢাকার ধামরাইয়ে থ্রিলার ঘরানার এই সিনেমার শুটিং চলছিল। শুটিং সেটেই এমন বিব্রতকর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই ভিডিওটি পোস্ট করেন। এরপর থেকেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

এ প্রসঙ্গে নায়িকা শিরিন শিলা গণমাধ্যমে জানান, ‘সকালে আমার নতুন সিনেমা ‘দ্য রাইটারের’ আউটডোর শুটিং করতে আমরা ধামরাইয়ের একটি এলাকায় যাই। এ সময় স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে টেনে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি আবেগী কণ্ঠে আমাকে বলে- তার নাকি বাবা-মা কেউ নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার প্রতি মায়া জন্মে যায়, তাই আমি তার কাঁধে হাত রেখে আদর করি। এ সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দেই। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।

https://mobile.facebook.com/ShirinShilaBD?paipv=0&eav=AfZYUenDFwbd5kM7m6qu4kdU4gdDi2RprkI4pfSSy0SQd_LUZYUvwJqBGfvyql3q36U&wtsid=rdr_0qLOAF71rV6sb4bzl&_rdc=1&_rdr