বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:২১
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

জায়েদকে সঙ্গ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি

অনলাইন ডেস্ক  বাংলাদেশি অভিনেত্রী-মডেল জান্নাতুল ফেরদৌস মিষ্টি বাংলা চলচ্চিত্র জগতে মিষ্টি জান্নাত হিসেবেই পরিচিত। সম্প্রতি তাকে নায়ক জায়েদ খানের সঙ্গে মিশতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে তিনি বলেছেন, জায়েদ খান আমার পরিবারের কাছে খুবই বিশ্বস্ত। তার সঙ্গে কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা দেয় না। শুধু তাই নয়, তার নাম বললেই আমার পরিবার আরও আগ্রহ দেখিয়ে যেতে বলে।

সত্যি কথা বলতে, জায়েদের সঙ্গে থাকতে নিজেও স্বাচ্ছন্দ্যবোধ করি।

সম্প্রতি একটি লঞ্চ উদ্বোধনের পর গণমাধ্যমের মুখোমুখি হন এ অভিনেত্রী ।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে প্রথম লঞ্চে উঠলাম। বিদেশে উঠেছি। তবে দেশে এটিই আমার প্রথম। এটি সম্ভব হয়েছে জায়েদ খানের জন্য। সে আমার হাত ধরে ছিল বলে আমার সাহস হয়েছে। না হলে সম্ভব হতো না । সে সময় জায়েদ খান এ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন।