শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৪
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

দেশের সার্বভৌমত্ব কারও বাবার না: মির্জা ফখরুল

ডেস্করিপোর্ট  সেন্টমার্টিন বিক্রি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না-এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ এই দেশের মাটি। দেশের সার্বভৌমত্ব কারও বাবার না। এই দেশের মানুষ সেটা রক্ষা করবে।

সোমবার বিকালে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে এমন মন্তব্য করে তিনি আরও বলেন, নিজেদের দুর্নীতি হালাল করতে সবকিছুর দাম বাড়াচ্ছে সরকার। ক্ষমতায় চিরদিন টিকে থাকতে নীলনকশা শুরু করেছে।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কথা খুব পরিষ্কার-অবিলম্বে পদত্যাগ করেন এবং সংসদ বিলুপ্ত করেন। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যে নামেই বলেন না কেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন, তারা নতুন নির্বাচন কমিশন করে নির্বাচন করবে। এটাই একমাত্র পথ, আর কোনো পথ নেই। না হলে পালানোরও পথ খুঁজে পাবেন না। কারণ, এর আগে বলেছি, সময় আর নেই, সময় শেষ হয়ে গেছে।

সরকার পতনের চলমান আন্দোলনে ‘জনগণকে সম্পৃক্ত করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে’ বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খালিদ হোসেন জ্যাকীসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল হয়।

এতে ছাত্রদল ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।