রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২১
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আগুন

ডেক্স রিপোর্ট: রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা  ৭টার দিকে নগরীর তেরখাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় ওই বাসায় কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।তবে বাসার সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, ৭টার দিকে ওই বাসায় আগুন টের পান প্রতিবেশীরা। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুন লেগেছিলো ভবনের দ্বিতীয় তলায়। ভবনটির মালিক ওই এলাকার জাহিদ হোসেন। ভাড়াটিয়া পরিবারটি ওই সময় বাসায় ছিল না আগুনের ধরন দেখে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ থেকে এর সুত্রপাত বলে মনে হচ্ছে।