রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

টাইফুনের আঘাতে তাইওয়ানে বিদ্যুৎহীন ৩৪ হাজার পরিবার

অনলাইন ডেস্ক  তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইকু। এতে ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলো। স্থানীয় সময় রবিবার বিকেলে এই টাইফুনটি ভূখণ্ডটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাইওয়ানের রাষ্ট্র-চালিত ইউটিলিটি তাইপাওয়ার জানিয়েছে, হাইকুই আছড়ে পড়ার পর ২ লাখ ৪০ হাজারেরও বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর মধ্যে বেশিরভাগেরই সংযোগ চালু করা সম্ভব হলেও এখনও ৩৪ হাজারের কম পরিবার বিদ্যুৎহীন রয়েছে। সোমবার পর্যন্ত বিদ্যুৎহীন থাকা পরিবারগুলোর মধ্যে প্রায় অর্ধেক তাইতুংয়ের পূর্বাঞ্চলীয় কাউন্টিতে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টাইফুনের জেরে ৩০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাইওয়ানের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করতে কাজ করছে তাইওয়ানিজ কর্তৃপক্ষ। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলোতে স্কুল এবং দোকানপাট বন্ধ রয়েছে।