রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে চাচা শশুরকে বিয়ের দাবিতে প্রবাসীর স্ত্রীর অনশন

ডেস্করিপোর্ট  চাচা শশুরকে বিয়ের করার দাবিতে দুই সন্তানের জননী মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী অনশন শুরু করেছেন।

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহমদকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহমদকাঠি গ্রামের হারুন ফকিরের ছেলে মালয়েশিয়া প্রবাসী সবুজ ফকিরের স্ত্রী গত দুইদিন থেকে মোহাম্মদ ফকিরের ছেলে তার (গৃহবধূ) চাচা শশুর বাচ্চু ফকিরকে (২৮) বিয়ে করার দাবিতে তাদের ঘরে অনশন শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট বছর ধরে সবুজ ফকির প্রবাসে থাকায় তার স্ত্রীর সাথে বাচ্চু ফকিরের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক থাকায় গত শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ওই প্রবাসীর স্ত্রী তার চাচা শশুর বাচ্চু ফকিরকে বিয়ে করার দাবিতে তার ঘরে অনশন শুরু করেছেন।

ঘটনার পর থেকে বাচ্চু ফকির আত্মগোপন করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।