বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মহান বিজয় দিবস উদযাপন

আব্দুল্লাহ আল হাসিব: ১৬ ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। প্রতি বছর বর্ণিল আয়োজন ও বিনম্র শ্রদ্ধায় দিবসটি উদযাপিত হয়।

যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব গোলাম ফাতেমা তাহেরা খানম।

আলোচনা সভায় বক্তারা একাত্তরের শহীদদের আত্মত্যাগের মহিমা জাতীয় জীবনে প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরষ্কার বিতরণ পর্ব শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকগন ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এদিকে বিজয় দিবস উপলক্ষে পুরো কলেজ ক্যাম্পাস সাজানো হয়েছে বর্ণিল সাজে। লাল সবুজের আঙ্গিকে সজ্জিত করা হয়েছে একাডেমিক ভবন গুলো।