বুধবার, ১০ই মার্চ, ২০২৬ ইং, রাত ৩:২৭
শিরোনাম :
বরিশালে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে পুলিশ রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা : গোলাম পরওয়ার ভারতে যেভাবে গ্রেফতার হলেন হাদি হত্যার খুনী ফয়সাল ও তার সহযোগী মোল্লারহাট ইউনিয়ন ইসলামী ছাএ আন্দোলনের কমিটি গঠন, সভাপতি: নাসিম,সহ-সভাপতি: ইমন,সম্পাদক: রিফাত ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা,নিহত ৪ খালেদা জিয়া ছিলেন সাহস ও অদম্যতার অনুপ্রেরণা: ডা. জোবাইদা রহমান ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের আগে হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে

লেপ-তোষক তৈরিতে ব্যস্ত উলিপুরের কারিগররা

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: উলিপুরে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা। ঋতু বৈচিত্রে শীতের শুরুতেই দিনে হাল্কা গরম থাকলেও রাতে ও ভোরের দিকে কুয়াশা ও ঠান্ডার প্রকোপ কিছুটা বাড়তে শুরু করেছে। ফলে ঠান্ডা নিবারণে এ অঞ্চলের মানুষের প্রস্তুতি চলছেও পুরোদমে।

উলিপুর উপজেলাটি নদীবেষ্ঠিত হওয়ায় শীতকালে এ অঞ্চলে তুলনামূলকভাবে শীতের প্রকোপ বেশী থাকে। প্রতি বছরের অভিজ্ঞতা থেকে ঠান্ডা নিবারণের জন্য লেপ-তোষক বানিয়ে মানুষের আগাম প্রস্তুতিও চলছে। আর এ সুযোগে পশরা সাজিয়ে বসেছেন পুরাতন কাপড়ের দোকানীরাও।

সরেজমিনে গিয়ে উলিপুর শহরের লেপ-তোষক তৈরির দোকান গুলোতে গিয়ে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এসময় উপজেলার কাগজীপাড়া গ্রামের খাদিজা বেগম বলেন, ঠান্ডা বাড়ছে তাই পুরাতন লেপের তুলা বদলীয়ে নতুন কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। পরে ঝমেলা হয় তাই আগাম লেপ-তোষক বানাচ্ছি। তোষক কারিগর আফজাল হোসেন বলেন, প্রতিটি লেপ-তোষক বানাতে মজুরী হিসেবে ২০০ থেকে ৩০০ টাকা খরচ হয়। বর্তমান বাজারে গার্মেন্টস ঝুট দিয়ে তোষক তৈরিতে ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত খরচ পড়ে। তাছাড়া কার্পাশ তুলা দাম বেশি হওয়ায় অনেকে গার্মেন্টসের তুলা দিয়ে লেপ তৈরি করে থাকেন। বাজারে কম্বলের তুলনায় লেপের দাম কম থাকায় চাহিদাও বেশি থাকে।

এসময় অনেক কারিগর ও ব্যবসায়ীরা শীত আসার আগেই পর্যাপ্ত পরিমাণে লেপ-তোষক তৈরি করে মজুদ রাখেন। প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮টি লেপ-তোষক তৈরির অগ্রিম অর্ডার পান। শীত আসলেই কারিগরদের কাজের চাপও বেড়ে যায় কয়েকগুণ। আর তারাও বাড়তি আয়ের জন্য দিনরাত কাজ করেন।