রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলার উদ্ধোধন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আজ (৩০ ) মার্চ শনিবার দুপুর ২ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় নগরীর অশ্বিনী কুমার হলে দুই দিনব্যাপী বরিশাল বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় খালেদ মোহাম্মদ জাকী, বরিশাল জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, পরিচালক শেবাচিম বরিশাল ডাঃ মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ৫ জেলা জেলা প্রশাসক বৃদ্ধ। শুরুতে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন । পরে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় উদ্ভাবনী মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন সেখানে বিভিন্ন জেলার উদ্বোধনী উদ্যোগ নিয়ে আলোচনা করেন। মেলায় বরিশাল বিভাগের ছয়টি জেলার ২৫ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয় মেলা চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।