মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৪৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

পেট্রল পাম্পে প্রেমিকা রেখে পালালো প্রেমিক

ডেস্ক রিপোর্ট ।। বাগেরহাটের রামপালে ফিলিং স্টেশন থেকে পেট্রল নিয়ে টাকা দিতে না পেরে প্রেমিকাকে জিম্মায় রেখে পালালো প্রেমিক। এ ঘটনায় শনিবার (২৯ জুন) দুপুরে প্রেমিকার বাবা বাদী হয়ে রামপাল থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, রামপাল উপজেলার ৭ম শ্রেণী পড়ুয়া ওই কিশোরী বুধবার (২৬ জুন) স্কুলে যায়। সেদিন দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে পেন্সিল কেনার জন্য দোকানে গেলে বাছাড়েরহুলা গ্রামের শহিদু ইসলালমের ছেলে নাজমুল ইসলাম সজীব (১৮) তাকে বেড়াতে যেতে আহ্বান জানান। এতে সায় দিয়ে ওই কিশোরী সজীবের সঙ্গে তার ভাড়া করা মোটরসাইকেলে বেড়াতে যায়। ভাগা বাজার এলাকায় গিয়ে মোটরসাইকেলের জ্বালানি শেষে হয়ে গেলে সজীব স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রল নেয়। পেট্রল নিয়ে টাকা দিতে না পারায় টাকার বদলে প্রেমিকাকে জিম্মায় রেখে টাকা আনার কথা বলে চলে আসে।

বিকাল হয়ে গেলেও ওই কিশোরী বাড়ি না ফেরায় তার মা বাবা চিন্তিত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা স্কুলে খোঁজ নেন। সেখান থেকে জানানো হয় তাদের মেয়ে স্কুল ব্যাগ রেখে বাইরে গিয়ে আর ফেরেনি। পরে খুঁজতে গিয়ে ওই ফিলিং স্টেশনে তাকে পাওয়া যায়। সেখানে তাকে নিতে গেলে তারা জ্বালানির মূল্য পরিশোধ করলে কিশোরীকে ফেরত পাবে বলে জানানো হয়। এ সময় তাদের সাথে বচসা হয়। পরে টাকা দিয়ে কিশোরীকে ছাড়িয়ে নিয়ে আসে।

এতে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে কিশোরীর বাবাকে মারধর করা হয়। এ ঘটনায় শনিবার (২৯ জুন) দুপুর কিশোরীর বাবা বাদী হয়ে গাববুনিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল ইসলাম সজীব, মল্লিক মনিরুল ইসলাম, ফয়সাল মল্লিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

রামপাল থানার ওসি সোমেন দাশ বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।