শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

কৃষকলীগের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে দলীয় কর্মকান্ডের বিরোধীতা করার অভিযোগ!

মিজানুর রহমান,নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ আওয়ামীলীগের প্রতীক নৌকার বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠেছে কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুর বিরুদ্ধে।

চলতি মাসের ৫ তারিখ এক লিখিত বার্তায় কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি বরাবর রংপুরের বদরগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক । লিখিত বার্তায় বলা হয়, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও তার পরিবার দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনগুলোতে নৌকা মার্কার বিরুদ্ধে বিরোধীতা করে আসছে । ফলে বদরগঞ্জ উপজেলা কৃষকলীগের কার্যকরী কমিটর সভায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছে।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবার রহমান হাবলু বলেন, ২০০১ সাল থেকে এপযর্ন্ত জাতীয় সংসদ নির্বাচন সহ আওয়ামীলীগের স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে বিশ্বনাথ সরকার ও তার পরিবার বর্গ বিরুদ্ধাচারন করে আসছেন । আমরা বিশ্বনাথ সরকার বিটুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকারের সাথে যোগাযোগ করা সম্বব হয় নি ।