বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ।। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল রয়েছে বা যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশে অনেক ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যাতে নিরীহ কেউ হয়রানি না হন সে জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ডিসি, এসপি এবং লিগ্যাল এইড অফিসারদের দিয়ে একটি কমিটি করে দেব। তারা বিষয়টি দেখবেন। যারা ভুয়া মামলা করছে তাদের ধরিয়ে দিন। যারা ভুয়া মামলা করছে তাদেরও আমরা আইনের আওতায় আনব।

ছাত্রদের সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে একটি আলোচনা হয়েছে। আমি মনে করি এটি একটি ফলপ্রসু আলোচনা। আমি মনে করি এটি সমাধান হবে। আর ছাত্ররা আমাদের ভাই,আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের বোন। ছাত্রদের প্রতি কঠোর হলে হবে না। তারা বুদ্ধিমান, তাদেরকে বুঝাতে হবে। আমার মনে হয় তারা বিষয়টি বুঝতে পেরেছে। তারা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে ফেলবে।