বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৪৮
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

জেনে নেওয়া যাক বই নিয়ে মজার কিছু তথ্য

এই প্রহরে জেনে নেওয়া যাক বই নিয়ে মজার কিছু তথ্য।

* কাগজে–কলমে এখন পর্যন্ত বই প্রকাশিত হয়েছে ১৩০ মিলিয়ন।

* পুরনো বইয়ের গন্ধ শুঁকতে অনেকেরই ভালো লাগে। এই ভালো লাগা বা ভালোবাসার রোগকে বলা হয় ‘বিবলোসমিয়া’।

* বিশ্বের যে তিনটি বই আজ অব্দি সর্বোচ্চ পঠিত হয়েছে, তা হলো পবিত্র বাইবেল, মাও সে–তুঙের উক্তি ও হ্যারি পটার।

* বিশ্বব্যাপী যত বই বিক্রি হয়, তার ৬৮% কেনেন নারীরা।

* যেসব পোকা বইয়ের বাঁধাই কেটে খেয়ে জীবনধারণ করে, তাদের অনুকরণ করেই ‘বইয়ের পোকা’ শব্দযুগল বইপড়ুয়াদের জন্য ধার নেওয়া হয়েছে।

* বিশ্বের সবচেয়ে দামি বইয়ের নাম ১৬৪০ বে সাম, যা বিক্রি হয়েছে ১৪ দশমিক ২ মিলিয়ন ডলারে।

* বিশ্বের সবচেয়ে বড় বই হলো দ্য ক্লেংক এটলাস, যার দৈর্ঘ্য ১ দশমিক ৭৫ মিটার এবং প্রস্থে এটি ১ দশমিক ৯০ মিটার চওড়া।

* মার্সেল প্রুস্তের ইন সার্চ অব লস্ট টাইম পৃথিবীর সবচেয়ে দীর্ঘ উপন্যাস, যা তেরটি খণ্ডে বিভক্ত এবং ১ দশমিক ৩ মিলিয়ন শব্দ দিয়ে লিখিত।

* হ্যারি পটারকে ভালবাসেন? জেনে রাখুন, বইটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আমেরিকায় সবচেয়ে বেশিবার নিষিদ্ধ হয়েছে।

* বই লিখতে গেলে কাগজ–কলম নিয়ে বসে লিখতে হয়, তা–ই নয়? কিন্তু ভার্জিনিয়া ওলফ একমাত্র লেখক, যিনি তাঁর সমস্ত বই দাঁড়িয়ে লিখেছেন।

* টাইপরাইটারে লেখা প্রথম বইয়ের নাম কী, জানেন? টাইপরাইটারে লেখা প্রথম বইয়ের নাম অ্যাডভেঞ্চারস অব টম সয়ার।

* প্রথম বেস্টসেলার বই হিসেবে পরিচিতি পায় অ্যালিস ব্রাউনের ফুলস অব নেচার।

সূত্র: বুকস্টোরডটকম