শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৫৯
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মন্ত্রীর চিকিৎসা চলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নিরাপত্তা জোরদার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসাধীন থাকার কারণে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার সকাল থেকেই বিএসএমএমইউ’র সামনে তিন নম্বর গেটের সামনে বেশ কিছু পুলিশ সদস্য অবস্থান নিয়েছে।

নিরাপত্তার দা‌য়িত্বে থাকা পু‌লিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তার কারণে সাধার‌ণের কো‌নো গা‌ড়ি বিএসএমএমইউতে প্র‌বেশ কর‌তে দেয়া হচ্ছে না। একই সঙ্গে ওপরের নি‌র্দেশনা অনুযায়ী কো‌নো নেতাকর্মীদেরও ভেত‌রে প্র‌বেশ কর‌তে দেওয়া হবে না।

প্রসঙ্গত, হৃদরোগের সমস্যা নিয়ে রবিবার সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপর তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।