বুধবার, ৯ই জুন, ২০২৬ ইং, রাত ১:২৩
শিরোনাম :
বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে এডাবভুক্ত সদস্য সংস্থার সদস্যদের নিয়ে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার (৯ জুন) সকাল ১১ টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষনের উদ্ধোধক ছিলেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও এডাব এর বরিশাল জেলার সভাপতি কাজী জাহাঙ্গীর কবির।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রশিক্ষক ফারজানা কাউসার সদস্য এডাব রিসোর্সপুল, বক্তব্য সমাপিকা হালদার মনিটরিং ও ইভোলিয়েশন কর্মকর্তা এডাব।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এডাব বরিশাল বিভাগীয় সমন্বয়কারী কে এম জাহাঙ্গীর আলম ( বাবু)।

প্রশিক্ষনে বরিশাল বিভাগের ৬টি জেলা হতে বিভিন্ন এডাবভুক্ত সদস্য সংস্থার ২৩ জন কর্মকর্তা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংগঠনিক উন্নয়ন ও ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠানের কর্মক্ষমতা, কার্যকারিতা এবং প্রবৃদ্ধি বৃদ্ধির একটি পরিকল্পিত ও পদ্ধতিগত প্রক্রিয়া। এর মাধ্যমে সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি করে সংগঠনের কৌশল, কার্যপ্রণালী, এবং সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন এনে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা হয়।