বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, দুপুর ১২:২২
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

বরিশালে সামাজিক দুরত্ব মেনে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

ডেক্সরিপোর্ট  বরিশালে সরকারী নির্দেশনা অনুসারে সামাজিক দূরত্ব মেনে মসজিদে মসজিদে আয়োজন করা হয়েছে ঈদের জামাত। নগরীর একটি মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদে ৩টি ও ২টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল মহানগর ইমাম সমিতির প্রধান উপদেস্টা ও জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ জানান, নগরীর চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয়, সাড়ে ৯টায় তৃতীয় এবং সকাল সাড়ে ১০টা চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে।

হেমায়েতউদ্দিন রোডের জামে কসাই মসজিদে অনুষ্ঠিত হবে ৩টি জামাত। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতয়ি জামাত ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সদর রোডের বাইতুল মোকাররম মসজিদে সকাল ৯টায় প্রথম এবং ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। স্টিমারঘাট জামে মসজিদ ও পোর্ট রোডের কেরামতিয়া মসজিদে সকাল ৮টায় প্রথম এবং ৯টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।