শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৩২
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা: শিক্ষামন্ত্রী

ডেস্করিপোর্ট  করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণের আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়গুলো খুলবে ২২ ফেব্রুয়ারি। তবে যেসব শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ নিয়েছে, তারাই কেবল শ্রেণিকক্ষে যাবে। বাকিদের দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত অনলাইন ও টেলিভিশনেই ক্লাস করতে হবে।।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব তথ্য জানান।।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় ছাড়া ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা করোনার দুই ডোজ নিয়েছেন তারাই ক্লাসে অংশ নিতে পারবেন।

তিনি জানান, এবারের ছুটির আগে যেভাবে ক্লাস হয়েছিল, এখনো ঠিক সেভাবেই ক্লাস হবে। শিক্ষাপ্রতিষ্ঠান এখন খুললেও ক্লাস হবে আগের মতো স্বল্পপরিসরেই।

তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খুলছে না। আরও ১৫ দিন পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। প্রাথমিকের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার উদ্যোগ সরকার নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এর আগে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভার্চুয়ালি অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।