শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

রাজধানীর বাড্ডা ও মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ শীর্ষ সন্ত্রাসী নিহত

ডেক্সরিপোর্ট: রাজধানীর বাড্ডা থানার পাঁচখোলা এলাকায় ও মিরপুরে র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে পৃথক পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মহারাজ (৪০) ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮)।

র‌্যাবের দাবি, নিহত মহারাজ মাদকবিক্রেতা ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

বুধবার দিবাগত রাত আড়াইটায় বাড্ডার সাতারকুল পাঁচখোলা ও সোয়া ৩টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‍্যাব- ১ এর এএসপি কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা একটি শর্টগান, একটি শুটারগান, কয়েকটি ম্যাগজিন, ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অপরদিকে র‍্যাবের-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, রাতে খবর আসে শাহআলী খানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‌্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

নিহত নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।