মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫১
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

নতুন নেতৃত্বের অপেক্ষায় পিরোজপুর জেলা ছাত্রলীগ,সভাপতি পদে এগিয়ে সজল মাহমুদ

ডেস্করিপোর্ট  নতুন নেতৃত্বের অপেক্ষায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন পিরোজপুর জেলা ছাত্রলীগ।সংগঠনকে সুশৃঙ্খল করে চাঙ্গা করতে নতুন মডেলের সমীকরণে নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল।

যে কোন সময় ঘোষিত হতে পারে নতুন কমিটি।নতুন কমিটিকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নতুন কমিটিতে পদ পেতে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। সভাপতি পদে আলোচনায় বেশ এগিয়ে আছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২২ সালের ২২ জানুয়ারি পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়া হয়। ছাত্রলীগকে কথিত সিন্ডিকেট মুক্ত করতে এবং সংগঠনে অনুপ্রবেশ ঠেকাতে ভোটে না গিয়ে এবার যে সিলেকশনের মাধ্যমেই নেতা নির্বাচিত হতে যাচ্ছে সে ব্যাপারে স্পস্ট আভাস পাওয়া গেছে।

সূত্রে আরো জানাগেছে, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল পারিবারিক ভাবেই আওয়ামী পরিবারের সদস্য।তার চাচা কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট, এ,কে এম আবদুস শহীদ।এছাড়াও তার আরেক চাচা বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন মিয়া কাউখালী থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। খালাত ভাই রফিকুল ইসলাম মাসুদ পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি।

সভাপতি প্রার্থী ইফতেখার মাহমুদ সজল বলেন,পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি হতে পারলে তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গনতন্ত্রের মানস কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পিরোজপুর জেলা ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ভাবে সামনে এগিয়ে নিতে জোর প্রচেষ্টা চালাবেন।