বৃহস্পতিবার, ১০ই জুন, ২০২৬ ইং, রাত ৪:১৫
শিরোনাম :
বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারি করোনায় সম্মুখযোদ্ধা মো. নেকবার হোসেন (৪২) নামে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানায় কর্মরত ছিলেন। করোনাযুদ্ধে এ নিয়ে পুলিশের ১৪ সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ পুলিশ সদস্য।

কনস্টেবল নেকবার হোসেনের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশনে। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ ভোলায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।

করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করা বাকি ১৩ সদস্য হলেন- ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), উপ-পরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন (৪৪), এসবির এসআই নাজির উদ্দীন (৫৫), এসআই মো. মজিবুর রহমান তালুকদার (৫৬), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মো. নঈমুল হক (৩৮), চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল মো. মোখলেছুর রহমান, ডিএমপির নায়েক আল মামুনুর রশীদ (৪৩), রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসআই মোশাররফ হোসেন (৫৬) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ।