শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ১১:১০
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

জাতীয় শোক দিবস উপলক্ষে এমপি মিরার শোক সভা ও দোয়া মাহফিল

ডেক্সরিপোর্ট  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল নারী নেত্রীত্বের অগ্রদূত, তৃনমূল নেতাকর্মীর আস্থার প্রতীক এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরার আয়োজনে,উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার(২০আগষ্ট) বামরাইল ইউনিয়ানে শোক সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।স্থানীয় হস্তিশুন্ড ফাজিল মাদ্রাসায় উজিরপুর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু গৌরাঙ্গ লাল কর্মকার,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির।

শোক সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল কবিরাজ।আরো বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড সভাপতি মনিরুজ্জামান, ইউ পি সদস্য জাকারিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাওন বালী,সেচ্ছাসেবীবক লীগের মুজাহিদ রাড়ি,উজিরপুর উপজেলা যুবলীগের যুব ও ক্রিয়া সম্পাদক শরিফুল ইসলাম বাদল, যুবলীগ নেতা জসিম জমাদার,আরিফ সরদার,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আকন,রুবেল বেপারি,সাংগঠনিক সম্পাদক এফ এম সৈকত,সহ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা হিরন,নাহিদ সায়মুন সহ আরো অনেকে।