বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন

কুয়াকাটায় মাটির উপরে সাবমেরিন ক্যাবল, ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

পটুয়াখালী প্রতিনিধি  কুয়াকাটা সৈকতে মাটির নিচ থেকে বেরিয়ে পড়েছে সমুদ্র থেকে টেনে আনা দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিংস্টেশনের হাই ভোল্টেজ ডিসি পাওয়ারের সংযোগ ক্যাবল। কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের সামান্য পূর্ব দিকে বেরিয়ে আসা এ ক্যাবল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে বিছিন্ন হয়ে বন্ধ হয়ে যেতে পারে ল্যান্ডিং স্টেশনের সব ধরনের সার্ভিস।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে আস্বাভাবিক জোয়ারের ঢেউয়ের ঝাপটায় বালু ক্ষয়ের ফলে মাটির অগভীরে থাকা এ ক্যাবল বেরিয়ে এসেছে। লণ্ডভণ্ড হয়ে যায় কুয়াকাটার শতাধিক দোকান।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। ওই স্থানে বর্তমানে সার্বক্ষণিক নজরদারির জন্য সিকিউরিটি গার্ড নিযুক্ত করা হয়েছে। কুয়াকাটা পর্যটন পুলিশকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে খুব দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। কুয়াকাটা সৈকতে সাবমেরিন ক্যাবল এখন মাটির উপরে,

উল্লেখ্য, ৯ আগস্ট আলীপুরের এক জমির মালিক এক্সকাভেটর দিয়ে বালু তুলতে গেলে সাবমেরিন ক্যাবলের (এসইএ-এমই-ডব্লিউ-৫) পাওয়ার সাপ্লাই অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হয়। এতে সারা দেশের গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে ধীর গতির সমস্যায় পড়েন।

স্থানীয়রা জানান, কোনো সাংকেতিক নির্দেশনা চিহ্ন ছাড়া মাটির সামান্য নিচ দিয়ে কুয়াকাটা সৈকত থেকে গোড়া আমখোলা পাড়ায় ল্যান্ডিং স্টেশন পর্যন্ত সংযোগ ক্যাবল টানার ফলে এমন দুর্ঘটনা ঘটছে।