মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৮
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

পটুয়াখালীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পর জিহাদ (৯) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনীর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জিহাদ ওই ইউনিয়নের নয়াভাঙ্গুনী গ্রামের ফেরদৌস মুন্সির ছেলে এবং দক্ষিণ ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

জিহাদের পরিবার জানায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জিহাদ। পরে অনেক খোঁজাখুজির পরও তাকে না পাওয়ায় বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শুক্রবার সকাল ১০ টার দিকে বাড়ির পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া নয়াভাঙ্গুনীর খালে ভাসমান অবস্থায় জিহাদের লাশ দেখতে পায় স্থানীয় কয়েকজন।

খবর পেয়ে পরিবারের লোকজন ছুঁটে গিয়ে লাশ শনাক্ত করেন। দুপুরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।