বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৯:৩২
শিরোনাম :
দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বরিশালের আভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল শুরু

ডেক্সরিপোর্ট  আবহাওয়া পরিস্থতির উন্নতি ঘটায় বরিশালের আভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এদিকে দক্ষিনাঞ্চলের নদ-নদীতে পানির উচ্চতা যেমন বেড়েছে, তেমনি জোয়ার ও ভাটায় পানি প্রবাহের গতিও অনেকটাই বেশি।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২ টার পর থেকে বরিশালের অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মোঃ কবির হোসেন।

এরআগে বৈরি আবহাওয়ার কারণে বৃহষ্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯ টা থেকে বরিশালের আভ্যন্তরীন রুটে সবধরণের লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

তবে বরিশাল থেকে রাতে দূরপাল্লা অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে যথাসময়ে লঞ্চ যাত্রীদের নিয়ে যাত্রা করে।

এদিকে দক্ষিনাঞ্চলের নদ-নদীতে পানির উচ্চতা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে। ফলে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। কিছু কিছু এলাকায় প্রবেশ করা পানি বের না হতে পেরে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সর্বোশেষ হিসেব অনুযায়ী, শুক্রবার সকালের জোয়ারে বরিশালের কীর্তনখোলা নদীর পানি ডেঞ্জার লেভেলের ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এছাড়া ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর পানি ডেঞ্জার লেভেলের ৫০ সেন্টিমিটার, দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি ডেঞ্জার লেভেলের ৭৯ সেন্টিমিটার, আবুপুরের নওয়াবগঞ্জ নদীর পানি ডেঞ্জার লেভেলের ১১৮ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর-পায়রা নদীর পানি ডেঞ্জার লেভেলের ৪৫ সেন্টিমিটার, বরগুনার বিশখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৪৩ সেন্টিমিটার, আমতলীর বুড়িশ্বর-পায়রা নদীর পানি ডেঞ্জার লেভেলের ৩২ সেন্টিমিটার, বেতাগীর বিশখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৪৭ সেন্টিমিটার, পাথরঘাটার বিশখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৪৫ সেন্টিমিটার, উমেদপুরের কচা নদীর পানি ডেঞ্জার লেভেলের ২৯ সেন্টিমিটার ও পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ডেঞ্জার লেভেলের ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।