বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ইমাম মাহাদী দাবি করা সৌদি প্রবাসীর বিরুদ্ধে পুলিশের মামলা

ডেক্সরিপোর্ট  নিজেকে ইমাম মাহাদী দাবি করা সৌদি প্রবাসী মুস্তাক মুহাম্মদ আরমান খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।

পুলিশ জানিয়েছে, মুস্তাককে সৌদি থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সিটিটিসি সূত্র জানায়, মুস্তাক দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্মের অপব্যাখ্যামূলক, মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য অডিও-ভিডিও আকারে ‘তাকওয়া অনলাইন টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলে ও ‘মুস্তাক মুহাম্মদ আরমান খান’ নামের ফেসবুক আইডি থেকে প্রচার করে আসছেন। এতে তিনি নিজেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বংশধর হিসেবে দাবি করেন।

এ ছাড়া স্বপ্নযোগে ইমাম মাহাদী হিসেবে ঘোষিত হওয়ার বার্তা প্রাপ্ত হয়েছেন বলেও দাবি করছেন তিনি। মুস্তাকের এমন বক্তব্যে বিভ্রান্ত হয়ে তার কথিত ‘বয়াত’ গ্রহণ করে বাংলাদেশ থেকে ইমাম মাহাদীর সৈনিক হিসেবে কথিত জিহাদে অংশ নিতে যাওয়া ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, মুস্তাক নিজেকে ইমাম মাহাদী দাবি করে অসত্য, বিভ্রান্তিকর বক্তব্য ও তথ্য দেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

মুস্তাক মুহাম্মদ আরমান খানের ওয়েবসাইটে দেয়া জীবনবৃত্তান্তের তথ্য অনুযায়ী তার বাড়ি নেত্রকোনায়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শেষে উচ্চ শিক্ষার জন্য তিনি মালয়েশিয়ায় যান। সেখান থেকে ফিরে দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার চারটি সন্তান রয়েছে।