শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৩
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

ফুলবাড়ীতে স্বামীর হাতে স্ত্রী খুন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামী স্ত্রীর কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ব্যাপারীটারী) গ্রামে। নিহত গৃহবধূ হলেন আজোয়াটারী গ্রামের মৃত জহুর আলীর মেয়ে আনোয়ারা বেগম (৪০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে শুক্রবার রাতের খাবার শেষে রাত সাড়ে এগারোটা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় । এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নজির হোসেন দেশীয় অস্ত্র দা দিয়ে তার স্ত্রী আনোয়ারা বেগমের ঘাড়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম। পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন ঘাতক নজির হোসেন আটক করে পুলিশে কাছে সোপর্দ করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হন। এই ঘটনার মূল অভিযুক্ত নজির হোসেনকে রাতেই নামের আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের হয়েছে।ফুলবাড়ী থানায় মামলা নং-১৫। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।