বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ২:০৫
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

রিমান্ড শেষে কারাগারে সাহেদ

ডেক্সরিপোর্ট  অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সাত দিনের রিমান্ড শেষে রোববার সাহেদকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামি সাহেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২০ আগস্ট একই বিচারকের আদালতে সাত দিনের রিমান্ডের চার দিন শেষে সাহেদকে হাজির করেছিল দুদক। ওই দিন বিচারক সাত দিনের রিমান্ড শেষ করে সাহেদকে আদালতে হাজির করতে নির্দেশ দেন।

সাহেদকে গত ১০ আগস্ট দুদকের কাছে সাত দিনের রিমান্ডে পাঠান আদালত। ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) গুলশান কর্পোরেট শাখার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে গত ২৭ জুলাই সাহেদের বিরুদ্ধে এ মামলা করেন।

দুদকের এ মামলায় গ্রেফতার দেখিয়ে গত ১০ আগস্ট সাহেদকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক কেএম ইমরুল কায়েশ সাতদিন রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগ উঠলে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।