প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস ছত্তার হাওলাদারের ৩০ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে উপজেলার বায়লাখালী পোষ্ট অফিস বাজারে গতকাল বিকালে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বায়লাখালী পোষ্ট অফিস বাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহে আলম খান সভায় সভাপতিত্ব করেন। বায়লাখালী পোষ্ট অফিস বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা শেখ আমিনুল হক পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে সভার সূচনা করে সভায় অনান্যদের মধ্যে বক্তাব্য দেন বাংলাদেশের ওয়ার্কস পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, মুলাদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল করিম সিকদার,
আবদুস ছত্তার হাওলাদারের জেষ্ঠ পুত্র, বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ, বাংলাদেশ আওয়ামীলীগের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন সভাপতি অধ্যাপক ঈসমাইল হোসেন, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক তাওহিদুল ইসলাম, বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের চাঁদপাশা ইউনিয়নের সাধারন সম্পাদক জুয়েল মোল্লা, বাংলাদেশ আওয়ামীলীগের চাঁদপাশা ইউনিয়নের সহ সভাপতি আবদুল মতিন রাঢ়ী, জাতীয় পার্টির সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক কৃষি কর্মকর্তা হাবীবুর রহমান মোল্লা আবদুস ছত্তার হাওলাদারের কনিষ্ঠ পুত্র এ্যাডভোকেট আশ্রাফুল ইসলাম প্রমুখ।
বক্তাগন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস ছত্তার হাওলাদারকে ‘কিং মেকার রাজনীতিবীদ’ হিসেবে উল্লেখ করে বলেন, আবদুস ছত্তার হাওলাদার ছিলেন একজন মানবতাবাদী অসাম্প্রদায়িক রাজনীতিবীদ। এ অঞ্চলের পশ্চাদপদ জনসামজের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন একজন মহান দাতা।
তৎকালে পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে শিক্ষা বিস্তারে তিনি কাজ করেছিলেন। এই মহান রাজনীতিবীদের জীবনী থেকে নতুন প্রজকে শেখার অনেক কিছুই রয়েছে। তার মহৎ কাজগুলো তৎকালীন একটি সন্ত্রাসী চক্র ভালভাবে মেনে নিতে পারে নাই। এজন্য তাকে নির্মমভাবে হত্যা করেছিল।
একটি অপরাধকে প্রশ্রয় দিলে অপরাধ প্রবনতা বেড়ে যায়, তাই অবিলম্বে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস ছত্তার হাওলাদারকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।