বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২১
শিরোনাম :
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

বরিশালে অস্ত্রসহ কিশোর সন্ত্রাসী নাজমুল আটক

শামীম আহমেদ  বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র তরে হামলা চালানোর সময় এক কিশোর সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৮ টার দিকে হামলা চালানোর সময় নগরির বটতলা এলাকার নাজমুল ১৮ কে স্থানীয়রা গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এসময় নাজমুলের কাছথেকে দুটি রামদা, দুটি হকিস্টিক জব্দকরে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরির বটতলা ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার ও সিটি মার্কেটের তাহমিদ ফ্যাশন দোকানের সেন্টুর ছেলে মাদক ব্যবসায়ী আরিফুর রহমান সেতুর সাথে সিটি মার্কেটের কাচা বাজার ব্যবসায়ী ফরিদ শেখের ছেলে জিদনির সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সেতুর নেতৃেত্ব একটি সিএনজি যোগে ১৫ থেকে ২০ জন কিশোর সন্ত্রাসী ও একাধিক আসামী দারালো অস্ত্র নিয়ে সিটি মার্কেট এলাকায় আসে।

এসময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে নাজমুলকে রামদা ও হকিস্টিক সহ আটক করে। হামলার সময় রিদয়, সুমন,রাব্বি, শাওন ও কোর্ট কম্পাউন্ড এলাকার শান্ত ও মাহিন, ছাড়াও একাধিক সন্ত্রাসি ছিলো বলে জানায় এস্থানীয়রা। এরা বরিশালে কিশোর সন্ত্রাসীদের আব্বা গ্রæপ নামে পরিচিত। পরে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের এএসআই রফিকুল নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়।