বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৭:২৩
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নেত্রকোনায় ডোবায় ধরা পড়ল ৪৫ হাজার টাকার বাঘাইড়

ডেস্ক রিপোর্ট  নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের এলাকার এক ডোবা থেকে স্থানীয় শৌখিন মৎস্য শিকারির জালে ধরা পড়ে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

শুক্রবার সকালে এক মাছ ব্যবসায়ী মাছটির দাম ৪৫ হাজার টাকা বললেও স্থানীয়রা মিলে ৩৬ হাজার টাকায় কিনে নিয়েছেন এই বিশাল আকৃতির মাছটি।

জানা গেছে, গন্ডাবের এলাকার বাসিন্দা হারুন বিশ্বাস নদীতে কিছু পানি আসায় বাড়ির পাশের ডোবাতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হন তিনি। পরে মাছটি আশপাশের সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে যান।

খবর পেয়ে অন্য এলাকার মাছ ব্যবসায়ী মাছটির দাম ৪৫ হাজার টাকা বললেও স্থানীয়রা নিজেদের খাওয়ার জন্য ৩৬ হাজার টাকায় দাম সাব্যস্ত করে নিজেরাই রেখে দেন। মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।

মৎস্য শিকারি হারুন বিশ্বাস বলেন, ডোবায় মাছ ধরতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। পরে মাছটি স্থানীয়দের আবদারে ৩৬ হাজার টাকায় বিক্রি করেছি। কংশ নদীতে পানি আসায় কোনো এক সময় এই ডোবাতে আশ্রয় নিয়েছে মাছটি। জীবনে এই প্রথম এত বড় মাছ আমার জালে ধরা পড়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া।