বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

রাষ্ট্রীয় সফরে তুরস্ক গেছেন নৌবাহিনী প্রধান

ডেস্ক রিপোর্ট  রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তুরস্কে গেছেন। তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজবেলের আমন্ত্রণে দেশটিতে গেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

তুরস্ক সফরকালে নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে তিনি দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজবেল, প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল দেমিরসহ সেনা এবং বিমানবাহিনী প্রধানের সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

পাশাপাশি তিনি দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার, নেভাল ওয়্যার কলেজ, ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ড, গোলচুক নেভাল কমান্ড ও শিপইয়ার্ডসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামাদি নির্মাতা ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, সামরিক জাদুঘর, বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা পরিদর্শন করবেন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তুরস্ক সফর শেষে নৌপ্রধান এম শাহীন ইকবাল আগামী ৪ জুন তার দেশে ফেরা কথা রয়েছে।