সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৫১
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বরিশালের সড়ক পথে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে বিআরটি এ’র নানান উদ্যোগ

সিহাব তোহা:  বরিশাল নগরীর সড়ক গুলোতে অবৈধ যান চলাচল মুক্তকরে  বৈধ যান চলাচলের মাধ্যমে শৃংখলা ফিরিয়ে আনতে সরকারী নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বি আর টি এ) নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে আইন শৃংখলা বাহিনির সহযোগিতায়  মোবাইল কোর্ট এর মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকারী এ প্রতিষ্ঠানটি। বরিশাল বি আর টি এ এর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, ২০১৮ সালে  বি আর টি এ এর অভিযানে ২৯০ টি মামলা হয়েছে এতে জরিমানা করা হয়েছে, ১ লাখ ২৮ হাজার ২০০শত টাকা। প্রায় ৬ হাজার মোটরযান রেজিষ্ট্রেশন করা হয়েছে, প্রায় ২ হাজার ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছে,লার্নার কার্ড ইস্যু করা হয়েছে প্রায় ৪ হাজার, হারিয়ে যাওয়া লাইসেন্সের প্রতিলিপি দেয়া হয়েছে ৭৮ টি, লাইসেন্সের শ্রেনী পরিবর্তন করা হয়েছে ১৪৫ টি, মোটরযান রেজিষ্ট্রেশন এর মালিকানা পরিবর্তন করা হয়েছে প্রায় ৬ হাজার, রেজিষ্ট্রেশনের হারিয়ে যাওয়া প্রতিলিপি দেয়া হয়েছে প্রায় ৩০০টি, প্রায় ১৩১২ জন পেশাজীবী গাড়ীচালককে প্রশিক্ষন দেয়া হয়েছে। এ ছাড়াও গনসচেতনা মুলক নিরাপত্তা বিষয়ক  ও ট্রাফিক সিগন্যাল আইন বিষয়ক সেমিনার,ষ্টিকার,লিফলেট বিতরনের মাধ্যমে গনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালান হচ্ছে।
তিনি আরো জানান, সড়ক পথে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে বি আরটি এ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে,নাগরিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও  এ ধারা অব্যাহত থাকবে।